ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে ফের ধাক্কা খাচ্ছেন বিনিয়োগকারীরা!
নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহের শুরুতে দুই কার্যদিবসে শেয়ারবাজারে টানা পতন দেখা গেলেও পরবর্তী তিন দিন সূচকে পুনরুজ্জীবনের লক্ষণ দেখা গেছে। ওই তিনদিনে ডিএসইর সূচকে ৭৭ পয়েন্টের উত্থান হয়েছে, যা বিনিয়োগকারীদের আশাবাদ আরও বাড়িয়েছে।
আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার শেয়ারবাজারে ফের হোছট খেয়েছে বিনিয়োগকারীরা। লেনদেনের শুরুতে সূচক ইতিবাচক থাকলেও শেষ বেলায় বিপরীতে চিত্র আবির্ভূত হয়। লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ৩৫ পয়েন্টের বেশি কমে যায়।
এদিন লেনদেন এবং প্রতিষ্ঠানের দাম পতনের ক্ষেত্রেও বড় পতন প্রবণতা লক্ষ্য করা গেছে। আজ ডিএসইর লেনদেন হয়েছে ৫৬৫ কোটির নিচে নেমে যায়, যেখানে আগের দিন লেনদেন ছিল প্রায় ৭০৯ কোটি টাকা। আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে চার ভাগের বেশি প্রতিষ্ঠানের দাম পড়ে গেছে।
তবে বাজার বিশ্লেষকরা বলছেন, এমন ওঠানামা স্বাভাবিক এবং বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদে সুযোগ তৈরি করছে। ক্ষণস্থায়ী পতনের মাঝেও কিছু কোম্পানির শেয়ার দর বৃদ্ধি এবং লেনদেনের ধারাবাহিকতা দেখিয়ে দিচ্ছে যে বিনিয়োগকারীরা এখনও বাজারে সক্রিয় এবং সম্ভাবনামূলক সেক্টরগুলোতে নজর রাখছেন।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু তার স্থায়িত্ব ছিল কম। পরবর্তীতে সূচকের কিছুটা অস্থির উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। দুপুর ১টার পর সূচকের একটানা পতন ঘটে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮০.০৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪.৭৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৭.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৫.৯৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭০টির দর বেড়েছে, ২৮২টির দর কমেছে এবং ৪৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৫৬৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭০৮ কোটি ৯৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৪৪ কোটি ৭৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
এদিন সিএসইতে ১৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৩৬টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৩.৪১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬৫.৩৯ পয়েন্ট বেড়েছিল।
এসখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল