ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ডিভিডেন্ডে চাঙা তিন শেয়ার, বিনিয়োগকারীর আগ্রহের শীর্ষে
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি—এনভয় টেক্সটাইল, অ্যাপেক্স ফুটওয়্যার ও সিভিও পেট্রোকেমিক্যাল—ডিভিডেন্ড ঘোষণার পর আজ চাঙ্গাভাব নিয়ে লেনদেন করছে। বিনিয়োগকারীদের আগ্রহে শেয়ারের দর ও লেনদেনের গতি দুটিই বেড়েছে।
অ্যাপেক্স ফুটওয়্যার আজ ২৩৮ থেকে ২৪৫ টাকার মধ্যে লেনদেন হচ্ছে। সর্বশেষ আগের দিনের চেয়ে ১৩ টাকা বেড়ে ২৪২ টাকার ওপরে লেনদেন হচ্ছে। গত এক বছরে এর দর ১৮৮ টাকা থেকে সর্বোচ্চ ২৬০ টাকার মধ্যে অবস্থান করেছে। ডিভিডেন্ড ঘোষণার পর শেয়ারটিতে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে, বিশেষ করে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের মধ্যে।
এনভয় টেক্সটাইলের শেয়ার আগের আজ ৩৭ টপাকা ৫০ পয়সা থেকে ৫৯ টাকার মধ্যে লেনদেন হচ্ছে। সর্বশেষ এই রিপোর্ট তৈরির সময়ে শেয়ারটি আগের দিনের চেয়ে ৪০ পয়সা বেড়ে ৫৮ টাকায় লেনদেন হচ্ছে। গত এক সপ্তাহে কোম্পানিটি মিশ্র প্রবনতার মধ্যে রয়েছে, তবে প্রযুক্তিগত বিশ্লেষণে ইতিবাচক সংকেত মিলছে। এ শেয়ারের ৫২ সপ্তাহের দরসীমা ৩৩ টাকা থেকে ৬৪ টাকার মধ্যে ওঠানামা করেছে।
অন্যদিকে সিভিও পেট্রোকেমিক্যালের দর ১৭৪ টাকার ঘরে অবস্থান করছে। যদিও সাম্প্রতিক সময়ে শেয়ারটির লেনদেন কিছুটা ধীর ছিল, তবে ডিভিডেন্ড ঘোষণার প্রভাবে নতুন করে চাহিদা তৈরি হয়েছে। এদিন তিনটি কোম্পানির লেনদেন ডিএসইতে টার্নওভারের শীর্ষে অবস্থান করছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, এ তিন কোম্পানির ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। আজকের লেনদেন প্রবাহে তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে