ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
আয়কর ও ভ্যাট প্রদানে ই-রিটার্ন ব্যবহারের আহ্বান 'ডিসিসিআই'-এর
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে এবং কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ই-রিটার্ন প্রক্রিয়া ব্যবহারের মাধ্যমে আয়কর ও ভ্যাট প্রদানে সর্বস্তরের জনগণ ও ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে ‘ব্যক্তিগত আয়কর ও ই-রিটার্ন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।
কর্মশালার উদ্বোধনী বক্তব্যে ডিসিসিআই সভাপতি বলেন, কর রাজস্বের মাধ্যমে সরকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। তাই প্রত্যেক নাগরিক ও ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব হচ্ছে কর জমা দেওয়া। তিনি উল্লেখ করেন, "বাংলাদেশের জিডিপিতে আয়করের অবদান অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে কর দেওয়ার পরিধি বাড়াতে হবে।" এ সময় তিনি কর দেওয়ার প্রতিবন্ধকতা দূর করতে সরকার কর্তৃক প্রবর্তিত ই-রিটার্ন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, এ প্রক্রিয়ার মাধ্যমে কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।
কর্মশালায় আয়কর, ভ্যাট ও ই-রিটার্ন বিষয়ে মোট তিনটি সেশন অনুষ্ঠিত হয়। এতে যথাক্রমে হাদি লুৎফুল অ্যান্ড কোং-এর সিইও লুৎফুল হাদি, এফসিএ; বিজ সলিউশনস লিমিটেড-এর মো. শফিকুল ইসলাম, এফসিএ এবং স্নেহাশীষ মোহাম্মদ অ্যান্ড কোং-এর পার্টনার স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
এই কর্মশালায় ডিসিসিআইয়ের ৭০-এর অধিক সদস্য প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী ও সহ-সভাপতি মো. সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই