ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
আয়কর সংস্কারে ব্যবসায়ীদের কাছে বাজেট সুপারিশ চাইল এনবিআর
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের প্রস্তুতি শুরু করেছে সরকার। প্রত্যক্ষ করব্যবস্থাকে সময়োপযোগী ও অংশীদারত্বভিত্তিক করতে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে সুপারিশ আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সংস্থাটি বিভিন্ন চেম্বার, বণিক সমিতি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়ে ১৫ মার্চের মধ্যে নির্ধারিত ছকে প্রস্তাব জমা দিতে অনুরোধ জানিয়েছে। প্রস্তাবগুলো এনবিআরের করনীতি শাখায় হার্ড কপি আকারে পাঠানোর পাশাপাশি [email protected] ই-মেইলেও জমা দেওয়া যাবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
এনবিআর সূত্রে জানা গেছে, পাঠানো চিঠিতে চারটি নির্দিষ্ট আইনি কাঠামো নিয়ে মতামত চাওয়া হয়েছে। এগুলো হলো ২০২৩ সালের আয়কর আইন, ২০২৪ সালের উৎসে কর বিধিমালা ও সংশ্লিষ্ট অন্যান্য বিধিমালা, ২০০৩ সালের ভ্রমণ কর আইন এবং ১৯৯০ সালের দান কর আইন। নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের অংশ হিসেবেই এসব বিষয়ে পরামর্শ আহ্বান করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের চ্যালেঞ্জের আলোকে আয়করসহ প্রত্যক্ষ করসংক্রান্ত আইন-বিধিতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন বা সংস্কারের প্রস্তাব দিতে। করব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে এসব মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে এনবিআর।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী