ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
নতুন আসছে আরও ২ বিভাগ, ২ উপজেলা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তন আসতে যাচ্ছে। সরকার ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ গঠনের পথে এগোচ্ছে। একই সঙ্গে আরও দুটি নতুন উপজেলা তৈরিরও সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী মাসে অনুষ্ঠিতব্য প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকেই নতুন বিভাগ ও উপজেলা গঠনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের নেতৃত্বে প্রি-নিকার বৈঠক হয়। সেখানে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামেই নতুন দুটি বিভাগ তৈরির পাশাপাশি দুটি নতুন উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।
জনপ্রশাসন সংস্কার কমিশন ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠন করা হবে। আর কুমিল্লা বিভাগ হবে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা নিয়ে।
বর্তমানে দেশে মোট আটটি বিভাগ রয়েছে—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে নতুন বিভাগে উন্নীত করা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হবে আরও দুটি নাম।
এছাড়া উপজেলা কাঠামোয়ও পরিবর্তন আসছে। কুমিল্লার মুরাদনগর উপজেলা ভেঙে বাঙ্গরা থানার ১০টি ইউনিয়ন নিয়ে নতুন বাঙ্গরা উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। একইভাবে চট্টগ্রামের ফটিকছড়ি ভেঙে ফটিকছড়ি উত্তর উপজেলা করার পরিকল্পনা চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বর্তমানে মুরাদনগরে মোট ২২টি ইউনিয়ন রয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২২ সালের ২৭ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার বৈঠকে বৃহত্তর ফরিদপুরকে ‘পদ্মা বিভাগ’ এবং কুমিল্লা অঞ্চলের জেলাগুলো নিয়ে ‘মেঘনা বিভাগ’ গঠনের প্রস্তাব উঠেছিল। তবে তখন চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। এবার সেটিই বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি