ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মন্দার শেয়ারবাজারে ৫ খাত দিল ভরসার ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২১-২৫ সেপ্টেম্বর) দরপতন হয়েছে শেয়ারবাজারে। আলাচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৩৪.৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৫.১৩ পয়েন্টে। একই সময়ে টাকার অংকে লেনদেন কমেছে ৫৮৬ কোটি ৪৯ লাখ টাকার। পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। বাজারের এমন পরিস্থিতেও ৫ খাতের শেয়ার থেকে মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
খাত ৫টি হলো- সেবা ও আবাসন, তথ্য প্রযুক্তি, সিরামিকস, সিমেন্ট এবং জেনারেল ইন্স্যুরেন্স। সাপ্তাহিক রিটার্নে এসব খাতে দর বেড়েছে বা মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের।
খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বা মুনাফা হয়েছে সেবা ও আবাসন খাতে। সাপ্তাহিক রিটার্নে খাতটিতে দর বেড়েছে ৫.৭০ শতাংশ। এই খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ৯.০৪ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে খাতটির মোট ১৩২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে তথ্য প্রযুক্তি খাতে। সাপ্তাহিক রিটার্নে এই খাতে দর বেড়েছে ৩.৩০ শতাংশ। এই খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে জেনেক্স ইনফোসিসের। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির দর ১৭.৬০ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে খাতটির মোট ২০২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে সিরামিকস খাতে। সাপ্তাহিক রিটার্নে এই খাতের দর বেড়েছে ১.৭০ শতাংশ। এই খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে আরএকে সিরামিকসের। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির দর ৪.৯৪ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে খাতটির মোট ৩১ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য দুই খাতের মধ্যে- সিমেন্ট খাতে ১.৩০ শতাংশ এবং জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৩০ শতাংশ দর বেড়েছে। আর সপ্তাহজুড়ে খাত দুটির মধ্যে শেয়ার লেনদেন হয়েছে যথাক্রমে ২৮ কোটি ৭০ লাখ টাকা এবং ৮০ কোটি ৯০ লাখ টাকার।
এসখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে