ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
মোবারক হোসেন:
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: গত আগস্ট মাসে ০.১০ শতাংশের বেশি বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানিতে। কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, আইডিএলসি, সামিট অ্যালায়েন্স পোর্ট, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ এবং তাল্লু স্পিনিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্র্যাক ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৯৯০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে জুলাই মাসে ছিল ৩৫.৫০ শতাংশ, যা আগস্ট মাসে ০.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬.০৬ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৪৬.১৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ১২.০৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫.৬৮ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টক।
সিটি ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৫২ কোটি ১২ লাখ ২২ হাজার ৬৯টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৫২১ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে জুলাই মাসে ৬.৬৪ শতাংশ যা আগস্ট মাসে ০.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬.৭৭ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.৩৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ২০.৯৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪১.৯১ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টক।
আইডিএলসি
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪৩ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৪০৯টি এবং পরিশোধিত মূলধন ৪৩৬ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে জুলাই মাসে ১.৫১ শতাংশ ছিল, যা আগস্ট মাসে ০.২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৭২ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫৬.৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ২৭.৭১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৩.৯১ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক।
সামিট অ্যালায়েন্স পোর্ট
কোম্পানিটির শেয়ার সংখ্যা ২৩ কোটি ৬৮ লাখ ৬৭ হাজার ১২৩টি এবং পরিশোধিত মূলধন ২৩৬ কোটি ৯০ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে জুলাই মাসে ছিল ৩.৯৪ শতাংশ শেয়ার, যা আগস্ট মাসে ০.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪.০৬ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫৯.০০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ১৪.৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২২.৪০ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১৫ শতাংশ ক্যাশ।
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৩ কোটি ২ লাখ ৯৪ হাজার ৮৪৯টি এবং পরিশোধিত মূলধন ৩০ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে জুলাই মাসে ছিল ০.০ শতাংশ, যা আগস্ট মাসে ০.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ০.১৫ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ২৬.৮৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪২.৩৬ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ স্টক।
তাল্লূ স্পিনিং
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৮ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৩৭৫টি এবং পরিশোধিত মূলধন ৮৯ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে জুলাই মাসে ছিল ০.২২ শতাংশ শেয়ার, যা আগস্ট মাসে ০.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ০.৩৫ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ২৯.৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ২২.৩৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৭.৬৮ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন ২০১৫ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১৫ শতাংশ স্টক। এরপর আর কোন ডিভিডেন্ড দেয়নি।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত