ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলো হলো— বঙ্গজ লিমিটেড, তাল্লু স্পিনিং লিমিটেড এবং মিথুন স্পিনিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
বঙ্গজ লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর বিকাল ৩টায়। কোম্পানির বোর্ড এই সভায় ২০২৫ সালের আর্থিক বছরের জন্য শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড অনুমোদন করবে। বঙ্গজ লিমিটেড সর্বশেষ ২০২৪ সালে ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর দিয়েছিল ৩ শতাংশ ক্যাশ।
তাল্লু স্পিনিং লিমিটেডের বোর্ড সভা ২৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। কোম্পানি জানিয়েছে, এই সভায় শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাল্লু স্পিনিং ২০১৫ সালের পর শেয়ারহোল্ডারদের কোন ডিভিডেন্ড দেয়নি। ২০১৫ সালে কোম্পানিটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
মিথুন স্পিনিং লিমিটেড ২৮ সেপ্টেম্বর বিকাল ৫টায় তাদের বোর্ড সভা আয়োজন করবে। এই সভায় কোম্পানি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড প্রদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। মিথুন স্পিনিং ২০১৬ সালের পর শেয়ারহোল্ডারদের কোন ডিভিডেন্ড দেয়নি। ২০১৬ সালে কোম্পানিটি ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট