ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
বিনিয়োগকারীদের চোখ তিন কোম্পানির শেয়ারে
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলোর মধ্যে বৃহস্পতিবার বিকেলে দুটি কোম্পানি এবং শনিবার একটি কোম্পানি তাদের ডিভিডেন্ডের খবর প্রকাশ করেছে। তবে এই ঘোষণাগুলো আনুষ্ঠানিকভাবে আজ রবিবার স্টক এক্সচেঞ্জে প্রচারিত হবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই তিনটি কোম্পানিই আগের বছরের তুলনায় বেশি ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে ধরা হচ্ছে। বিনিয়োগকারীরা আজ বিশেষভাবে নজরে রাখছেন এই কোম্পানিগুলোর শেয়ার দর কেমন হবে।
কোম্পানিগুলো হলো – এনভয় টেক্সটাইল, অ্যাপেক্স ফুটওয়্যার এবং সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড।
এনভয় টেক্সটাইল
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ২০ শতাংশ ক্যাশ। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৪০ পয়সায়। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৫৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৪ টাকা ৭৭ পয়সায়। আগের অর্থবছরে যা ছিল ৩ টাকা ৬৮ পয়সা। ২০২৫ সালের জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩২ পয়সায়। আগের বছর ছিল ৫১ টাকা ৯৩ পয়সা।
অ্যাপেক্স ফুটওয়্যার
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। এরমধ্যে ২৫ শতাংশ ক্যাশ ও ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। সমাপ্ত অর্থবছরে এনভয় টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৬২ পয়সা।আগের অর্থবছর ইপিএস ছিল ১১ টাকা ২২ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৪৮ পয়সা। আগের বছর যা ছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩৬ টাকা ৬৮ পয়সা।
সিভিও পেট্রোকেমিক্যাল
সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছর-এর ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং বাকি ৯ শতাংশ বোনাস ডিভিডেন্ড। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮২ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৩৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৭ টাকা ৬৫ পয়সা, যেখানে আগের বছর ছিল ২ টাকা ৭৭ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়নের পর ৩০ টাকা ২৯ পয়সায় দাঁড়িয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- এসএসসি পাস শিক্ষার্থীদের ২ বছরের বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ