ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস পিএলসি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালে কোম্পানিটি ২০ ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
সমাপ্ত অর্থবছরে এনভয় টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৪০ পয়সা। আগের অর্থবছর ইপিএস ছিল ৩ টাকা ৫৮ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৪ টাকা ৭৭ পয়সা। আগের বছর যা ছিল ৩ টাকা ৬৮ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩২ পয়সায়।
আগামী ৬ ডিসেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে এনভয় টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করতে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, কোম্পানির ডিভিডেন্ড, আয় ও নগদ প্রবাহের ইতিবাচক প্রবৃদ্ধি বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী করবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার