ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
মূলধন বৃদ্ধির দৌড়ে এগিয়ে শেয়ারবাজারের ৫ খাত
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: সাম্প্রতিক সময়ে ধারাবাহিক দরপতনে টালমাটাল দেশের শেয়ারবাজার। সেই ধারাবাহিকতায় গত সপ্তাহেও বজায় ছিল। ধারাবাহিক দরপতনের কারণে বিদায়ী সপ্তাহে (২১-২৫ সেপ্টেম্বর) শেয়ারবাজার থেকে পুঁজি উধাও হয়েছে প্রায় ১ হাজার ১৭ কোটি ৯৭ লাখ টাকার। এর মধ্যে বাজার মূলধন বেড়েছে ৫ খাতের শেয়ারে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
মুলধন বৃদ্ধি পাওয়া খাতগুলো হলো- সিমেন্ট, সিরামিকস, জেনারেল ইন্স্যুরেন্স, তথ্য প্রযুক্তি এবং সেবা ও আবাসন খাত। এই ৫ খাতে সপ্তাহজুড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৪ কোটি ৬০ লাখ টাকা, যা আগের সপ্তাহের একই সময়ের তুলনায় ৩৪৮ কোটি ৬০ লাখ টাকা বেশি।
খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধন বেড়েছে সিমেন্ট খাতে। সপ্তাহজুড়ে খাতিিটর মূলধন দাঁড়িয়েছে ৯ হাজার ৯০২ কোটি ৬০ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১২৭ কোটি ৩০ লাখ টাকা বেশি।
দ্বিতীয় সর্বোচ্চ বাজার মূলধন বেড়েছে তথ্য প্রযুক্তি খাতে। সপ্তাহজুড়ে খাতটির বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৮১১ কোটি ১০ লাখ টাকার, যা আগের সপ্তাহের তুলনায় ৯০ কোটি ২০ লাখ টাকা বেশি।
তৃতীয় সর্বোচ্চ বাজার মূলধন বেড়েছে তথ্য সেবা ও আবাসন খাতে। সপ্তাহজুড়ে খাতটির বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ১৭০ কোটি ৬০ লাখ টাকার, যা আগের সপ্তাহের তুলনায় ৭৮ কোটি ৪০ লাখ টাকা বেশি।
অন্য খাতগুলোর মধ্যে-
সপ্তাহজুড়ে সিরামিকস খাতের বাজার মূলধন দাঁড়িয়েছে ১ হাজার ৯৪২ কোটি ২০ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৩১ কোটি ৭০ লাখ টাকা বেশি।
সপ্তাহজুড়ে জেনারেল ইন্স্যুরেন্স খাতের বাজার মূলধন দাঁড়িয়েছে ৮ হাজার ২৪৮ কোটি ১০ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ২১ কোটি টাকা বেশি।
এসখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ