ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
রেকর্ড উচ্চতায় শেয়ারবাজারের ৪ কোম্পানি
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী:গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার। কোম্পানি ৪টি হলো- জিকিউ বলপেন, সামিট অ্যালায়েন্স পোর্ট-সাপোর্ট, ফাইন ফুডস এবং অ্যাপেক্স স্পিনিং মিলস। এই ৪ কোম্পানির শেয়ার দর ধারবাহিকভাবে বৃদ্ধির কারণে আজ (২৮ সেপ্টেম্বর) গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৩টির মধ্যে আজ সর্বোচ্চ দর বেড়েছে জিকিউ বলপেনের। এদিন কোম্পানিটির শেয়ার দর ২৪ টাকা ৩০ পয়সা বা ৪.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯৬ টাকা ৭০ পয়সায়, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। গত দুই বছরের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১০৫ টাকা ৭০ পয়সা। অর্থাৎ গত দুই বছরের মধ্যে কোম্পানিটির দর বেড়েছে ৩৯১ টাকা বা ৩৬৯.৯১ শতাংশ। আজ কোম্পানিটির মোট ২ কোটি ৮৩ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গত জুলাই থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বাড়ছে। গত ৩ জুলাই কোম্পানিটির দর ছিল ১৬৭ টাকা ৫০ পয়সা। অর্থাৎ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির দর ৪২৯ টাকা ২০ পয়সা বা ২৫৬.২৩ শতাংশ বেড়েছে।
১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বিবিধ খাতের ‘বি‘ ক্যাটাগরির কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা এবং বর্তমান রিজার্ভের পরিমাণ ৮১ কোটি ৫৯ লাখ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালে ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। গত তিন বছর যাবত টানা লোকসানে রয়েছে কোম্পানিটি।
আজ অ্যাপেক্স স্পিনিংয়ের শেয়ার দর ১৫ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ টাকা ৮০ পয়সায়, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন দর ছিল ৮০ টাকা ৩০ পয়সা। অর্থাৎ গত দুই বছরের মধ্যে কোম্পানিটির দর বেড়েছে ৯৫ টাকা ৬০ পযসা বা ১১৯.০৫ শতাংশ। আজ কোম্পানিটির মোট ৫ কোটি ২ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গত জুন থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বাড়ছে। গত ১৫ জুন কোম্পানিটির দর ছিল ৮৩ টাকা ৫০ পয়সা। অর্থাৎ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির দর ৯২ টাকা ৩০ পযসা বা ১১০.৫৩ শতাংশ বেড়েছে।
১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বস্ত্র খাতের ‘এ‘ ক্যাটাগরির কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮ কোটি ৪০ লাখ টাকা এবং বর্তমান রিজার্ভের পরিমাণ ৪৫ কোটি ৫৫ লাখ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
আজ সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার দর ৮০ পয়সা বা ১.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ টাকা ৮০ পয়সায়, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন দর ছিল ১৭ টাকা ৩০ পয়সা। অর্থাৎ গত দুই বছরের মধ্যে কোম্পানিটির দর বেড়েছে ২৪ টাকা ৫০ পযসা বা ১৪১.৬১ শতাংশ। আজ কোম্পানিটির মোট ২৪ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গত জুন থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বাড়ছে। গত ২২ জুন কোম্পানিটির দর ছিল ২০ টাকা ৮০ পয়সা। অর্থাৎ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির দর ২১ টাকা বা ১০০.৯৬ শতাংশ বেড়েছে।
২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সেবা ও আবাসন খাতের ‘এ‘ ক্যাটাগরির কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৩৬ কোটি ৯০ লাখ টাকা এবং বর্তমান রিজার্ভের পরিমাণ ৫৫৩ কোটি ৯৩ লাখ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
আজ ফাইন ফুডসের শেয়ার দর ২০ পয়সা বা ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১৫ টাকা ১০ পয়সায়, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন দর ছিল ১১৭ টাকা ৫০ পয়সা। অর্থাৎ গত দুই বছরের মধ্যে কোম্পানিটির দর বেড়েছে ১৯৭ টাকা ৬০ পযসা বা ১৬৮.১৭ শতাংশ। আজ কোম্পানিটির মোট ৫ কোটি ৭ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গত এপ্রিল থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বাড়ছে। গত ২০ এপ্রিল কোম্পানিটির দর ছিল ১৮৮ টাকা ৬০ পয়সা। অর্থাৎ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির দর ১২৬ টাকা ৫০ পযসা বা ৬৭.০৭ শতাংশ বেড়েছে।
২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া খাদ্য ও আনুষঙ্গিক খাতের ‘এ‘ ক্যাটাগরির কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা এবং বর্তমান রিজার্ভের পরিমাণ ১ কোটি ৮৩ লাখ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
এসখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে