ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
নিয়ন্ত্রক সংস্থার সক্রিয় ভূমিকা ও বড় বিনিয়োগ বাড়লেই স্বাভাবিক হবে বাজার
নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস এবং চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে দেশের শেয়ারবাজারে যে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে, তা যদি দুই মাস আগে থেকেই অব্যাহত থাকত, তাহলে বর্তমান বাজার পরিস্থিতি আরও বেশি চাঙ্গা ও স্থিতিশীল অবস্থানে থাকত। কিন্তু দুই মাসের বেশি সময় ধরে বাজারে বিরাজ করছে এক ধরনের সংকট। ধারাবাহিক দরপতনের কারণে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নতুন করে বিনিয়োগের ক্ষেত্রেও আগ্রহ ও আত্মবিশ্বাস হারাচ্ছেন তারা। কারণ, আগে বিনিয়োগ করে মুনাফার পরিবর্তে অধিকাংশ ক্ষেত্রে লোকসানের মুখে পড়তে হয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, এখনো শেয়ারবাজারকে চাঙ্গা ও স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। তবে এ জন্য দরপতন নিয়ন্ত্রণে রাখতে নিয়ন্ত্রক সংস্থাকে বাজারের ওপর নিবিড় নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাজারকে সম্পূর্ণ নিজের গতিতে চলতে দিলে একটি অসাধু চক্র সেই সুযোগ কাজে লাগিয়ে বাজারের স্বাভাবিক স্থিতিশীলতা ব্যাহত করতে পারে। তাদের অনৈতিক কর্মকাণ্ড বাজারের ঘুরে দাঁড়ানোর পথে বাধা হয়ে দাঁড়ানোর পাশাপাশি সামগ্রিক বাজার পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বাজার সংশ্লিষ্টদের অভিযোগ, বর্তমান কমিশন বাজার পর্যবেক্ষণ ও নজরদারির ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় যথেষ্ট সক্রিয় নয়। দীর্ঘমেয়াদে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে কমিশনকে আরও সতর্ক, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে বিনিয়োগকারী সংগঠনের নেতৃবৃন্দসহ বাজারের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সমস্যা চিহ্নিত করতে হবে এবং সমাধানের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বড় পুঁজির বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বাজারের স্বাভাবিক গতি ফিরে আসার পাশাপাশি স্থিতিশীলতাও প্রতিষ্ঠিত হতে পারে বলে মনে করছেন তারা।
এদিকে, আজ ১০ নভেম্বর মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি আর্থিক লেনদেনের পরিমাণও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ঊর্ধ্বমুখী ছিল।
দিনের বাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৩.৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৬.৭৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.৯৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩.৬৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭.৯৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭.৪০ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৮৪টি প্রতিষ্ঠান লেনদেনে
বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কঠোর নজরদারি ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই
নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস এবং চলতি সপ্তাহের তিন দিন ধরে বাজারে যে গতিশীলতা পরিলক্ষিত হচ্ছে, তা যদি দুই মাস আগ থেকেই ধারাবাহিকভাবে বজায় থাকত, তবে বর্তমানে পুঁজিবাজার অনেক বেশি চাঙ্গা ও স্থিতিশীল থাকত। কিন্তু বিগত দুই মাসেরও বেশি সময় ধরে বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। টানা দরপতনের কারণে বিনিয়োগকারীদের আস্থা যথেষ্ট হ্রাস পেয়েছে। নতুন করে বিনিয়োগে তারা উৎসাহ পাচ্ছেন না; কারণ ইতিমধ্যে বিনিয়োগ করে মুনাফার বদলে লোকসানের মুখে পড়তে হয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থা সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, নিয়ন্ত্রক সংস্থা যদি পতন রোধে বাজার মনিটরিং জোরদার করে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, তবে বাজার এখনো চাঙ্গা ও স্থিতিশীল হতে পারে। বাজারকে স্বেচ্ছাচারিতায় ছেড়ে দিলে একটি চক্র তা হতে দেবে না। তারা সুযোগকে কাজে লাগিয়ে বাজারের স্থিতিশীলতার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে, যার নেতিবাচক প্রভাব পড়বে সার্বিক বাজার চিত্রে। তবে বর্তমান কমিশন বাজার মনিটরিংয়ে যতটা তৎপর হওয়া প্রয়োজন, ততটা তৎপর নয়। বাজারে স্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে বর্তমান কমিশনকে আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। প্রয়োজনে বিনিয়োগকারী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনায় বসতে হবে। একই সঙ্গে বড় পুঁজির বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে হবে; তবেই বাজার স্বাভাবিক ও স্থিতিশীল হবে।
এদিকে, আজ (১০ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৩.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৬.৭৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩.৬৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৭.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৭.৪০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৬৪টির দর বেড়েছে, ৬৮টির দর কমেছে এবং ৫২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬৫৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৫৪ কোটি ৭০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৩ কোটি ৭৯ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৮টির, কমেছে ৪০টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫১.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৬.৫৬ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৪.৫১ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম