ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে অন্ধত্বের নতুন হুমকি ডায়াবেটিক রেটিনোপ্যাথি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ডায়াবিটিসের সঙ্গে সরাসরি সম্পর্কিত ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) দ্রুত বৃদ্ধি পাওয়ায় এটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জনসচেতনতা, রোগ শনাক্তকরণ, স্বাস্থ্য খাতের প্রস্তুতি ও বিভিন্ন অংশীদারের সমন্বয়ের অভাবে ডিআর রোগের সনাক্তকরণ ও চিকিৎসা সেবার সুযোগ সীমিত রয়েছে।
‘বিশ্ব রেটিনা দিবস ২০২৫’ উপলক্ষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইওএইচ) এবং রোশ বাংলাদেশের যৌথ উদ্যোগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ব্রিজিং পলিসি, টাস্ক শিফটিং অ্যান্ড ইনোভেশন: ট্যাকলিং ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নীতি-নির্ধারক, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক এনজিও ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বৈঠকে বিশেষজ্ঞরা স্ক্রিনিং, রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে বিদ্যমান দুর্বলতাগুলো চিহ্নিত করে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সমন্বিত জাতীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেন। এছাড়া ডায়াবেটিক রেটিনোপ্যাথি মোকাবিলায় কার্যকর উদ্যোগ ও নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা বিশেষভাবে তুলে ধরা হয়।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক, জ্যেষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ, রেটিনা বিশেষজ্ঞ, অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ ভিট্রিও-রেটিনা সোসাইটি, বারডেম ও বিএডিএস-এর প্রতিনিধি। বেসরকারি খাত ও আন্তর্জাতিক এনজিও যেমন অর্বিস ইন্টারন্যাশনাল, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশন, সাইটসেভার্স বাংলাদেশ, গুড পিপল ইন্টারন্যাশনাল ও রোশ বাংলাদেশের বাণিজ্যিক ও নীতিনির্ধারণী দলও বৈঠকে অংশ নেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত