ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
পররাষ্ট্র মন্ত্রণালয়ে শামা ওবায়েদ ও পল কাপুরের বিশেষ বৈঠক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে কৌশলগত সেতুবন্ধন আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন এই শীর্ষ কর্মকর্তার সফরকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক মহলে বিশেষ চাঞ্চল্য তৈরি হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সফল আলোচনার পর পল কাপুর আজই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও এক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। মূলত নবগঠিত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন রোডম্যাপ তৈরি এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতেই এই আলোচনার আয়োজন করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। মূলত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক জোরদার করাই তার এই ঢাকা সফরের প্রধান লক্ষ্য। এ সফরে তিনি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও একাধিক বৈঠক করবেন বলে জানা গেছে।
সফরের খসড়া সূচি অনুযায়ী, পল কাপুর আজ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও পৃথক বৈঠকে বসবেন। এসব আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের প্রসার, নিরাপত্তা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার উপায় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে।
আজ বুধবার সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের ‘অ্যামচেম’ আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেবেন পল কাপুর। সেখানে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পাশাপাশি তার সফর উপলক্ষে আয়োজিত একটি বিশেষ নৈশভোজেও তিনি অংশ নেবেন। সফরের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশ নিয়ে মতবিনিময় করার কথা রয়েছে তার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড