ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
টাইম স্কয়ারে ৩২ তলা ভবন বানাবে শেয়ারবাজারের কোম্পানি
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদ ৩২ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। ভবনটি তেজগাঁও এলাকায় নির্মাণ করা হবে এবং এর নাম রাখা হবে ‘টাইম স্কয়ার’।
এলক্ষ্যে কোম্পানিটি চায়না নির্মাণ প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএসসিইসি) এর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির এই নতুন প্রকল্পের জন্য তেজগাঁওয়ে ২০ কাঠা জমি নির্ধারণ করা হয়েছে।
ভবন নির্মাণে এশিয়াটিক ল্যাবের পাশাপাশি পরামর্শক প্রতিষ্ঠান হেডরুম লিমিটেড এবং চায়না নির্মাণ প্রতিষ্ঠান (সিএসসিইসি) কাজ করবে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, এই ৩২ তলা ভবন কোম্পানির আধুনিক কার্যক্রম ও সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবনটি ব্যবসায়িক, ল্যাবরেটরি এবং অফিসের সুবিধাসম্পন্ন হবে।
বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এশিয়াটিক ল্যাবরেটরিজের এই নতুন ৩২ তলা ভবন প্রকল্প কোম্পানির মূলধন ও শেয়ারবাজারে মূল্য উভয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যৎ সম্প্রসারণ এবং আধুনিক ব্যবস্থাপনার এই উদ্যোগ বিনিয়োগকারীদের জন্য কোম্পানিকে নতুন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করার সুযোগ সৃষ্টি করবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)