ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
মানসিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর কাছে সমস্যার বর্ণনা দিলেন রোগীরা
নিজস্ব প্রতিবেদক: হঠাৎ রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে পরিদর্শনে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। রোববার (৮ মার্চ) সকাল ১০টার দিকে পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সঙ্গে উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় রোগীরা সরাসরি মন্ত্রীকে জানান, হাসপাতালের খাবারের মান খুব খারাপ এবং পরিবেশ অস্বাস্থ্যকর। তারা বলেন, প্রচুর পরিমাণে ছারপোকা এবং তেলাপোকা রয়েছে, রাতে ঘুমানোও সম্ভব হচ্ছে না। মশার উপদ্রবও রয়েছে।
রোগীরা আরও বলেন, হাসপাতাল থেকে যে খাবার দেওয়া হয় তা খাওয়া যায় না। অনেককে বাইরে থেকে খাবার এনে খেতে হয়। স্বজনরাও অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ হয়ে যাচ্ছেন। তারা মন্ত্রীকে দেখান রক্তমাখা বেড, যেখানে রক্তে বিছানার কাপড় লাল হয়ে গেছে।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুর রহমান স্বাস্থ্যমন্ত্রীর কাছে বলেন, ‘এতো তেলাপোকা আর ছারপোকা, পারতেছি না। ব্যর্থতা আছে। ছারপোকা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হলেও কমছে না।’
পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ছারপোকার পেট ভর্তি রক্ত, রোগীরা ঘুমাবে কীভাবে?’ পাশাপাশি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ‘দেড় মাস ধরে ডেঙ্গু সময় যাচ্ছে। আপনি জানেন এবং দেখেন। তবুও কেন এমন?’
মন্ত্রী রান্না ঘরও পরিদর্শন করেন এবং রুটির মেয়াদ পরীক্ষা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)