ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আজ খালেদা জিয়াসহ ছয়জন পাচ্ছেন অদম্য নারী সম্মাননা
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ছয়জন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হচ্ছে। এ তালিকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও রয়েছেন।
রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানের আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের গণতান্ত্রিক আন্দোলনে অবদানের স্বীকৃতি হিসেবে বেগম খালেদা জিয়াকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। তাকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় নেতৃত্ব দেওয়া এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
এছাড়া সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আরও পাঁচজন নারীও এ বছর ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কার পাচ্ছেন।
তাদের মধ্যে ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন এবং ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন পুরস্কার পাচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ