ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী তিথির বিরুদ্ধে মামলা
বিনোদন ডেস্ক: জনপ্রিয় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী, তার মা এবং অভিনেত্রী ইফফাত আরা তিথির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় রাজধানীর পল্লবী থানায় এই মামলাটি করা হয়।
মামলার বাদী হয়েছেন নিহত ইকরার মামা শেখ তানভীর আহমেদ। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে ইকরার স্বামী অভিনেতা জাহের আলভীকে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের দাম্পত্য কলহ এবং আলভীর সঙ্গে অভিনেত্রী ইফফাত আরা তিথির পরকীয়া সম্পর্কের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইভনাথ খান ইকরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ইকরার পরিবারের দাবি, আলভীর বিবাহবহির্ভূত সম্পর্ক এবং প্রতিনিয়ত মানসিক নির্যাতনের কারণে ইকরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মূলত স্বামী ও শাশুড়ির অবহেলা এবং আলভীর বিশ্বাসভঙ্গই তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে।
পরিবারটির অভিযোগ, অভিনেত্রী তিথির সঙ্গে আলভীর সম্পর্কের বিষয়টি ইকরা মেনে নিতে পারেননি, যা নিয়ে তাদের মধ্যে চরম অশান্তি চলছিল। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইকরার স্বজনেরা।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে মিরপুরের পল্লবীর বাসায় ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলভী ও ইকরার পাল্টাপাল্টি কিছু রহস্যময় ফেসবুক পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
পল্লবী থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বাসার সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। আত্মহত্যার পেছনে আসামিদের প্ররোচনা কতটুকু ছিল, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী