ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নারী দিবসে বিশেষ অদম্য নারী পুরস্কার পেলেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসামানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অদম্য নারী পুরস্কার পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি মরণোত্তর এই পুরস্কার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে ব্যারিস্টার জাইমা রহমানের মাধ্যমে গ্রহণ করেন।
.jpg)
রোববার (৮ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়াসহ ছয়জন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। পুরস্কার বিতরণ করা হয় তাদের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ।
পুরস্কারের বিভাগভিত্তিক বর্ণনা অনুযায়ী, ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ হিসেবে পুরস্কার পান নুরুন নাহার আক্তার।
‘শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ হিসেবে সম্মানিত হন মোছা. ববিতা খাতুন। ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে পুরস্কার পান নুরবানু কবীর।
‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ হিসেবে পুরস্কৃত হন মোছা. শমলা বেগম। অন্যদিকে ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ হিসেবে পুরস্কার পান মোছা. আফরোজা ইয়াসমিন।
এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রের অসাধারণ নারীদের অবদানের স্বীকৃতি ও উৎসাহ প্রদান করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)