ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
পতনের মাঝেও বিক্রেতা নিখোঁজ ৯ কোম্পানির
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন : সপ্তাহের প্রথম কার্যবিদস রবিবার (২৮ সেপ্টেম্বর) সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে শেয়ারবাজারে। এদিন দেশের উভয় স্টক এক্সচেঞ্জেই সূচকের বড় পতন হয়েছে। পাশাপাশি কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম। বাজারের এমন অস্থিরতার মধ্যেও বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার কারণে বিক্রেতা নিখোঁজ হয়ে পড়েছে ৯ কোম্পানির। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এপেক্স স্পিনিং, এক্সিম ব্যাংক, খুলনা প্রিন্টিং, পিপলস লিজিং, সোস্যাল ইসলামী ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। আজ ডিএসইতে এসব কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়ে যায়।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। আজ ব্যাংকটির শেয়ার দর ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ টাকা ২০ পয়সায়। এদিন ব্যাংকটির শেয়ার দর ২ টাকা থেকে ২ টাকা ২০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির মোট ৫১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে এপেক্স স্পিনিং মিলসের। আজ কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৭৫ টাকা ৮০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৬২ টাকা ৫০ পয়সা থেকে ১৭৫ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ৫ কোটি ২ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে এক্সিম ব্যাংকের। আজ কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ টাকা ৪০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা থেকে ৩ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিংয়ের ১ টাকা ৩০ পয়সা বা ৯.৫৮ শতাংশ, পিপলস লিজিংয়ের ১০ পয়সা বা ৯.০৯ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ এবং ইউনিয়ন ব্যাংকের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ দর বেড়েছে।
এসখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে