ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
প্রফেসর ইউনূসের কথায় যেন প্রতিধ্বনিত হচ্ছিল শহিদ জিয়াউর রহমানের কণ্ঠ
নিজস্ব প্রতিবেদক :অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে’ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, “প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, বারবার মনে হচ্ছিল আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি।”
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে তার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। ফখরুল বলেন, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের স্বপ্ন, যা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন, তা ড. ইউনূসের কথায় ফুটে উঠেছে।
তিনি জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশের মানুষ সংগ্রামী এবং সংকটকালে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে জানে। জুলাই মাস তা প্রমাণ করেছে। ফখরুল আরও উল্লেখ করেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অংশগ্রহণ করে ড. ইউনূস এক অনন্য নজির স্থাপন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচন ও সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করবে।
মির্জা ফখরুলের সঙ্গে নিউইয়র্ক সফরে রয়েছেন বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)