ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে ১ ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্বরিত পদক্ষেপে অপহরণের মাত্র এক ঘণ্টার মধ্যেই রাজধানীর খিলগাঁও থেকে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোর খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী। তার বাবা খন্দকার শামীম সচিবালয়ের একজন কর্মচারী।
ঘটনার বিবরণ দিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ছেলের অপহরণের খবর শুনে বাবা খন্দকার শামীম কান্নায় ভেঙে পড়েন এবং দিশেহারা হয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকে পড়েন। সেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখা পান এবং ঘটনাটি জানান। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পুলিশকে ফোন করেন এবং দ্রুততম সময়ের মধ্যে শিশুটিকে উদ্ধারের কঠোর নির্দেশনা দেন।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বের হওয়ার পর ৪-৫ জন দুষ্কৃতকারী ওই ছাত্রকে অপহরণ করে জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং তার বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।
ডিসি মাসুদ আলম আরও বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর আমরা সাড়াঁশি অভিযান শুরু করি। পুলিশ প্রথমে টাকা পাঠানোর আশ্বাস দিয়ে অপহরণকারীদের সাথে দর কষাকষি শুরু করে এবং কৌশলে তাদের অবস্থান শনাক্ত করে ফেলে। একপর্যায়ে অপহরণকারীদের সাথে কথা বলে মুক্তিপণ ১০ হাজার টাকায় নামিয়ে আনা হয়। তারা যখন টাকা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই পুলিশ ওই ভবনে অভিযান চালায়।”
পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও ভবনটি থেকে ছাত্রটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। এই দ্রুত ও সফল অভিযানের জন্য পুলিশের প্রশংসা করেছে ছাত্রটির পরিবার। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া অপহরণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর