ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া বন্ধের বিষয়ে যা বললেন মুখ্য সচিব
নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। একই সঙ্গে তাঁর নাম ব্যবহার করে কেউ ভুয়া অ্যাকাউন্ট খুললে সে বিষয়ে সতর্ক থাকতে জনসাধারণ ও গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, নিজের ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেগুলো ইতোমধ্যে ডিএক্টিভেট করা হয়েছে।
‘ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিএক্টিভেশন ও জাল অ্যাকাউন্ট সম্পর্কিত সতর্কবার্তা’ শিরোনামের ওই বিবৃতিতে মুখ্য সচিব বলেন, তিনি আর কোনো ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পরিচালনা করছেন না। ফলে তাঁর নাম ও পদবি ব্যবহার করে কেউ অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার দায় তিনি নেবেন না।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এমন জাল অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণা বা বিভ্রান্তি ছড়ানোর ঘটনা শনাক্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে কেবলমাত্র সরকারি ও নির্ভরযোগ্য অফিশিয়াল সূত্র থেকে তথ্য গ্রহণের জন্য সচেতন থাকার অনুরোধ জানান তিনি।
এর আগে সোমবার মুখ্য সচিবের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ডিএক্টিভেটের বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেছিলেন শায়রুল কবির খান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র মিডিয়া সেলের সদস্য।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক