ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতায় ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নর্দার্ণ ইন্স্যুরেন্সের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃক কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে সরিয়ে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
সূত্র মতে, এই পরিবর্তনের মূল কারণ হলো কোম্পানিটি সমাপ্ত ২০২৪ অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড নির্ধারিত সময়ে বিতরণ করতে ব্যর্থ হওয়া। ডিএসইর নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড বিতরণ না হলে কোম্পানিকে নিম্নতর ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়।
এর ফলে কোম্পানিটির শেয়ার আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে জেড ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। বিনিয়োগকারীরা এই পরিবর্তন লক্ষ্য রেখে বাজারে সতর্ক অবস্থান নিচ্ছেন।
ডিএসই জানাচ্ছে, জেড ক্যাটাগরিতে স্থানান্তরের ফলে কোম্পানিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোনো ঋণ সুবিধা বা ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর অর্থ, কোম্পানির শেয়ার এখন থেকে সীমিত আর্থিক সুবিধার অধীনে থাকবে। তবে জেড ক্যাটাগরির শেয়ার এমনিতেই ঋণ সুবিধা পায় না। কারণ জেড ক্যাটাগরিতে স্থানান্তর শেয়ারকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়।
বাজার বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ মূলত বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং কোম্পানির দায়িত্বশীলতা বজায় রাখতে নেওয়া হয়েছে। ডিভিডেন্ডের জন্য নির্ধারিত সময়সীমা না মানায় এমন কঠোর পদক্ষেপ গ্রহন প্রয়োজনীয় হয়ে পড়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)