ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
তৃণমূল পর্যায়ে আমরা ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমবার নিজ জেলা সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমাদের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে আমরা অত্যন্ত গুরুত্ব এবং অগ্রাধিকার দিয়েছি। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধিসহ একেবারে তৃণমূল পর্যায়ে সেবা দেওয়ার জন্য আমরা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব।” তিনি আরও জানান, নিয়োগের পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণ দেওয়া, কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং হাসপাতালগুলোতে ওষুধ ও যন্ত্রপাতির সরবরাহ বাড়ানোর ওপর বিশেষ জোর দিচ্ছে সরকার।
দেশের গত ১৭ বছরের শাসনব্যবস্থার সমালোচনা করে ড. এম এ মুহিত বলেন, “আমরা জাতি হিসেবে বা এই পুরো রাষ্ট্রই গত ১৭ বছরে একটি দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। আমাদের দেশ থেকে লক্ষ কোটি টাকার সম্পদ পাচার হয়ে গেছে।” এই অবস্থা থেকে উত্তরণে সামাজিক আন্দোলনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকটি নাগরিকের মৌলিক স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে সরকার ও রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য ও অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এসব সমস্যা অত্যন্ত গভীর এবং শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের নির্দেশে এগুলোর সমাধান সম্ভব নয়; এজন্য স্থানীয় পর্যায়ের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
এর আগে সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউজে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?