ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ট্রাইব্যুনালে প্রকাশিত জুলাই–আগস্ট আন্দোলন দমনের ১৭টি রহস্য
নিজস্ব প্রতিবেদক :জুলাই ও আগস্টের আন্দোলন দমনের ঘটনায় সংঘটিত নৃশংসতার ১৭টি ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়েছে। ভিডিওগুলোতে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ, গ্যাস-গান ও টিয়ারশেল নিক্ষেপসহ আন্দোলনকারীদের ওপর বর্বর হামলার দৃশ্য ফুটে উঠেছে। এছাড়া নাবালক ও কিশোরদের মাটিতে ফেলে কিল, ঘুসি ও লাথি মারার চিত্রও ধরা পড়েছে। হত্যার পর লাশ পুড়িয়ে দেয়ার মতো নৃশংস ঘটনাও ভিডিওতে ধরা পড়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের সামনে মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর সাক্ষ্য দেন। আলমগীর এই মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে হাজির হন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
ভিডিও প্রদর্শনের পাশাপাশি সাক্ষ্যগ্রহণের সময় তদন্ত কর্মকর্তার জবানবন্দি এবং জব্দকৃত ভিডিও সরাসরি বিটিভিতে সম্প্রচার করা হয়। এর আগে ২৪ সেপ্টেম্বর মামলার ২২তম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। ওই দিন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা সাক্ষ্য দেন এবং পরে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাকে জেরা করেন।
তদন্তকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ এবং তিনটি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে জব্দকৃত পাঁচটি অডিও কথোপকথন সম্বলিত তিনটি সিডি ট্রাইব্যুনালে দাখিল করা হয়। পরে সেসব ফোনালাপও আদালতে বাজিয়ে শোনানো হয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত