ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
আবু তাহের নয়ন:
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানিতে ২০২৫ সালের আগস্ট মাসে উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে । কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, এনসিসি ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স এবং ব্র্যাক ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার এবং পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৫৯.৮৯ শতাংশ, যা আগস্ট মাসে ০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০.১৩ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫.৩৩শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৪.৫৪ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ২০ শতাংশ ক্যাশ।
এনসিসি ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৯৬টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১১০ কোটি ৪২ লাখ ২৩ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৪১.৪৩ শতাংশ, যা আগস্ট মাসে ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১.৮৫ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪.৪৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৩.৬৯ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১৩ শতাংশ ক্যাশ।
প্রভাতী ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৩ লাখ ১২ হাজার ২৩৭টি এবং পরিশোধিত মূলধন ৪০ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩০.০৩ শতাংশ, যা আগস্ট মাসে ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২.০৩ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.৯৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫২.৯৯ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।
এসবিএসি ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৮২ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৬৫০টি এবং পরিশোধিত মূলধন ৮২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৬৮.১৯ শতাংশ, যা আগস্ট মাসে ৪.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭২.৪২ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.৮৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৫.৬৯ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ২ শতাংশ ক্যাশ।
এসখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ