ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৫০ কোটি লুটপাট: পিকে হালদারসহ ২৩ জনের চার্জশিট
নিজস্ব প্রতিবেদক :ঋণের নামে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে দুদক চার্জশিট দিয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মৈত্রেয়ী রানী বেপারী, পরিচালক ডা. উদ্দাব মল্লিক, বাসুদেব ব্যানার্জি, মো. আবুল শাহজাহানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, এমডি ও কর্মকর্তা। তারা সকলেই মামলায় পিকে হালদারের সঙ্গে অভিযুক্ত।
মামলাটি ২০২১ সালের ১৪ নভেম্বর দায়ের করা হয়। তদন্ত শেষে দুদক বিভিন্ন দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং আইনের আওতায় চার্জশিট অনুমোদন দিয়েছে।
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়কালে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুটপাট ও পাচারের অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে অর্ধশত মামলা রয়েছে এবং ২০২২ সালে এক মামলায় তাকে ২২ বছরের কারাদণ্ড দেয়া হয়।
ডুয়া /নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত