ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
৫০তম বিসিএসের ফলাফল নিয়ে যা জানালেন পিএসসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: গত শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়া ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগেই প্রকাশ করা হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে এই ফলাফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পিএসসি চেয়ারম্যান বলেন, "খুব দ্রুত সময়ের মধ্যে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে। বর্তমানে ওএমআর শিট যাচাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে আমরা ফলাফল প্রকাশ করতে পারব।"
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী আবেদন করেছিলেন, যা বিগত বছরগুলোর তুলনায় কিছুটা কম।
৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে (৬৫০ জন)। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাবেন। অন্যদিকে ৩৯৫টি নন-ক্যাডার পদের মধ্যে নবম গ্রেডে ৭১টি পদ রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়