ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসুর উচ্ছেদ অভিযান; আটক ১
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যােগে ঢাবিতে ভবঘুরেদের উচ্ছেদ করার জন্য অভিযান চালানো হয়েছে। ডাকসু, প্রক্টরিয়াল টিম ও পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে এই অভিযান শুরু করা হয়।
এসময় সাগর (১৫) নামে এক কিশোরকে মাদকদ্রব্যসহ আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। পরে তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
উচ্ছেদ অভিযান নিয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বহিরাগতদের উচ্ছেদ করতে হবে। কিন্তু তাদের উপর জুলুম করা যাবে না। আমরা তাদেরকে বুঝিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিব এবং ভবিষ্যতে যেন না আসে সে বিষয়ে সতর্ক করে দিব।
তিনি আরও বলেন, এসকল ভবঘুরেদের কারণে নারী শিক্ষার্থীরা চলার পথে বিভিন্ন সময়ে বিব্রতকর অবস্থায় পড়ে। নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসটাকে সেইফ রাখার জন্য আমরা এ উদ্যােগ নিয়েছি। এছাড়াও, অনেক সময় আমরা দেখতে পাই এরা ছিনতাই করে পরে ধরা পড়লে ধারালো অস্ত্র দিয়ে নিজেকে নিজে আঘাত করে।
ভবঘুরেরা যেন আবার ফিরে না আসে এ বিষয়ে তিনি বলেন, এরা যেন আর ঢুকতে না পারে সেজন্য আমরা চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা আরো বৃদ্ধি করবো, দরকার হলে আরো ভলেন্টিয়ার নিয়োগ দেওয়া হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা