ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
তাহসান-সৃজিতকে ঘিরে ‘না বলা’ গোপন গল্প এবার প্রকাশ্যে
বিনোদন ডেস্ক: দেশের শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব রাফিয়াত রশিদ মিথিলা, যিনি সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করে ‘ডক্টর’ উপাধি লাভ করেছেন, এবারই প্রথম এই অর্জনের পর টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর একটি বিশেষ পর্বে তিনি অংশ নিয়েছেন, যা আগামী শনিবার প্রচার হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পর্বে মিথিলা তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রাক্তন স্বামী তাহসান খান ও বর্তমান স্বামী সৃজিত মুখার্জীকে ঘিরে 'না বলা' অনেক কথা প্রকাশ করেছেন। তাকে ঘিরে চলা সমালোচনাগুলো তিনি কীভাবে সামলান, ওপার বাংলার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে তার সংসার জীবন কেমন চলছে, এবং প্রাক্তন স্বামী ও কন্যা আইরার বাবা তাহসান খানের সঙ্গে তার বর্তমান সম্পর্কের বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন।
মিথিলা অনুষ্ঠানে জানিয়েছেন যে, তাহসান যখন রোজা আহমেদকে বিয়ে করেছিলেন, তখন তিনি তাকে অভিনন্দন জানিয়েছিলেন। একইভাবে, সৃজিত মুখার্জীকে বিয়ে করার পরও তাহসান তাকে অভিনন্দন জানিয়েছিলেন। এই ধরনের ব্যক্তিগত মন্তব্য মিথিলা এর আগে কখনো প্রকাশ্যে করেননি বলে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ সূত্র জানিয়েছে। এই পডকাস্টের মাধ্যমে মিথিলার প্রাক্তন ও বর্তমান স্বামী সম্পর্কিত সম্পর্কের এমন কিছু দিক উঠে আসবে যা এতদিন অনুরাগী ও সাধারণ মানুষের কাছে অজানা ছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত