ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ইতিহাস গড়লেন মেসি, এমএলএসে নতুন মাইলফলক
স্পোর্টস ডেস্ক: ইন্টার মায়ামি-তে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন লিওনেল মেসি। একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি দলের সাফল্যেও রাখছেন সরাসরি প্রভাব। সর্বশেষ নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে এমএলএস ম্যাচেও তিনি জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে দলকে বড় জয়ের পথে নিয়ে গেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত ম্যাচে ৪-০ গোলের দাপুটে জয় পায় ইন্টার মায়ামি। প্রথমার্ধের ৪৩ মিনিটে বালতাসার রদ্রিগেজের গোলে সহায়তা করেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধে ৭৪ ও ৮৬ মিনিটে দুটি গোল করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান আর্জেন্টাইন এই মহাতারকা। তিন ম্যাচ নিষেধাজ্ঞা শেষে ফিরে এসে ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লুইস সুয়ারেজ।
এই জয়ের ফলে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নর পয়েন্ট ৬০ (৩১ ম্যাচ), আর দ্বিতীয় স্থানে থাকা এফসি সিনসিনাটির পয়েন্ট ৫৯। নিউইয়র্ক সিটিকে হারিয়ে এমএলএস কাপ প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মায়ামি।
জোড়া গোলের পাশাপাশি নতুন ইতিহাসও গড়েছেন মেসি। মেজর লিগ সকারের ইতিহাসে টানা দুটি মৌসুমে অন্তত ৩৫টি গোলে অবদান রাখা প্রথম খেলোয়াড় তিনি। এছাড়া গোল্ডেন বুট দৌড়েও এগিয়ে আছেন তিনি—২৪ গোল ও মোট ৩৭টি গোলে (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) অবদান রেখে বর্তমানে এমএলএস তালিকার শীর্ষে অবস্থান করছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর