ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
টেন্ডার প্রাপ্তির খবরে শেয়ারের বিক্রেতা নিখোঁজ!
আবু তাহের নয়ন:
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আগেরদিন মঙ্গলবার একটি টেন্ডারের অনুমোদন পেয়েছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) তাদের মোট চাহিদার ৫০ শতাংশ ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং পলিথিন (পিই) ব্যাগ সরাসরি মিরাকল ইন্ডাস্ট্রিজ থেকে ক্রয় করবে। এই অনুমোদন শিল্প মন্ত্রণালয়ের সম্মতিক্রমে প্রদান করা হয়েছে বলে কার্যাদেশে উল্লেখ করা হয়েছে।
আগেরদিন মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিসিআইসি'র মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মোঃ সাইফুল আলম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে মিরাকল ইন্ডাস্ট্রিজকে আনুষ্ঠানিকভাবে এই অনুমোদনের বিষয়টি জানানো হয়। এর উপর মঙ্গলবারই ডুয়া নিউজে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। বিষয়টি কোম্পানি আজ স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে।
বিসিআইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের জুলাই মাসে মিরাকল ইন্ডাস্ট্রিজের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে।
তবে অনুমোদনের সঙ্গে একটি শর্তও রয়েছে। চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি মিরাকল ইন্ডাস্ট্রিজ চাহিদা অনুযায়ী ব্যাগ সরবরাহে ব্যর্থ হয়, তবে বিসিআইসি বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করার অধিকার রাখে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই শর্ত নিশ্চিত করার মাধ্যমে সময়মতো সরবরাহ বজায় রাখার লক্ষ্য প্রতিফলিত হয়েছে।
বিনিয়োগ বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি মিরাকল ইন্ডাস্ট্রিজের জন্য ব্যবসায়িক সাফল্যের বড় মাইলফলক। অনুমোদনের মাধ্যমে প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিপণন কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি বিসিআইসি তাদের প্যাকেজিং সামগ্রীর জন্য নির্ভরযোগ্য সরবরাহকারী নিশ্চিত করতে পারছে।
টেন্ডার প্রাপ্তির খবর প্রকাশের পর আজ বুধবার ডিএসইতে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। লেনদেন শুরুতেই ক্রেতাদের আগ্রহের চাপে শেয়ারটি হল্টেড হয়ে যায়। শেয়ারটির দাম আজ ৩ টাকা বা ৯.৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০.৯০ টাকা থেকে ৩৩.৯০ টাকায় পৌঁছে যায়।
আগের দিন শেয়ারটির লেনদেন হয়েছিল ১ লাখ ২ হাজারের বেশি। আজ দুপুর ১২টা পর্যন্ত ৫৮ হাজারের কম শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে ডিএসইতে প্রায় সাড়ে ৬ লাখ ক্রেতা শেয়ারটি কিনতে চেয়েছেন। কিন্তু বিক্রেতাদের নিখোঁজের কারণে লেনদেন শেয়ারটির লেনদেন হচ্ছে না। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে এই চাহিদা মূলত সরকারি অনুমোদন এবং বড় টেন্ডার প্রাপ্তির খবরের কারণে তৈরি হয়েছে।
সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ দিয়েছে। সমাপ্ত অর্থবছরের ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১ টাকা ৬৩ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৭৮ পয়সা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে