ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
বিনিয়োগকারীদের সচেতন করতে টিভি স্ক্রলে বিশেষ বার্তা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে দেশের ৩৫টি টেলিভিশন চ্যানেলকে স্ক্রলে বিনা খরচে বার্তা প্রচারের নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে জারি হওয়া এই নির্দেশনায় সই করেছেন উপসচিব মো. ইব্রাহিম ভূঞা।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুরোধের প্রেক্ষিতে সব টিভি চ্যানেলকে নির্দিষ্ট সময়ে বিনিয়োগ সচেতনতার বার্তা প্রচার করতে হবে। পাশাপাশি জেলা তথ্য অফিসগুলোর মাধ্যমে জনসচেতনতা বাড়াতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারেরও ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রচারযোগ্য বার্তাগুলো হলো—“বিনিয়োগে সচেতন হোন—গুজব বা প্রলোভনে নয়, প্রকৃত তথ্যের ভিত্তিতে বিনিয়োগ করুন”; “সচেতন বিনিয়োগ, সমৃদ্ধ আগামী”; এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.finlitbd.com ও বিএসইসির ইউটিউব চ্যানেল।
এছাড়া, নির্দেশনায় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা ও গণঅধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনসহ মোট ৩৫টি চ্যানেলকে এই নির্দেশনা অনুসরণের জন্য বলা হয়েছে। এর মধ্যে রয়েছে এটিএন বাংলা, চ্যানেল আই, একুশে টিভি, এনটিভি, আরটিভি, বৈশাখী টিভি, বাংলাভিশন, দেশ টেলিভিশন, মাই টিভি, এটিএন নিউজ, মোহনা টিভি, বিজয় টিভি, সময় মিডিয়া, ইনডিপেনডেন্ট টেলিভিশন, মাছরাঙা টিভি, চ্যানেল-৯, চ্যানেল-২৪, জিটিভি, একাত্তর মিডিয়া, এশিয়ান টিভি, এস এ চ্যানেল, যমুনা টিভি, দীপ্ত টিভি, ডিবিসি নিউজ, নিউজ টোয়েন্টিফোর, বাংলা টিভি, দুরন্ত টিভি, নাগরিক টিভি, আনন্দ টিভি, টি-স্পোর্টস, নেক্সাস টিভি, এখন টিভি, গ্লোবাল টিভি ও চ্যানেল এস।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- আজ বিশ্ব মা দিবস
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- দেশে বাড়লো সোনার দাম
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা