ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
কসোভোর প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনকে ঘিরে নিউইয়র্ক সফরে নানা রাষ্ট্রনেতা ও কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে তিনি স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) কসোভোর প্রেসিডেন্ট ভিওসা ওসমানির সঙ্গে আলোচনা করেছেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় জাতিসংঘ সদরদপ্তরে অধিবেশনের সাইডলাইনে।
এর আগে দিনটি ব্যস্ত সময় কাটান ড. ইউনূস। উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি একাধিক আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেন। এর মধ্যে ছিলেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাচেলেট এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
এছাড়া, ড. ইউনূস সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টবের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, গত রোববার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)