ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের শুরু থেকেই শেয়ারবাজারে স্থিতিশীলতা দৃঢ় হতে শুরু করেছে। বিশেষ করে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সূচক ও লেনদেন দুই ক্ষেত্রেই উচ্ছ্বাস দেখা গেছে। তবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিছুটা মৃদু পতন লক্ষ্য করা গেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, এটি সাময়িক এবং বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তবে শেয়ারবাজারে সাম্প্রতিক মৃদু পতনের পেছনে দায়ী করা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)কে পাঠানো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি চিঠিকে। বাজার সংশ্লিষ্টদের মতে, এই চিঠি বাজারের স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদী কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। বিনিয়োগকারীদের আস্থা এখনও অটুট এবং বাজার খুব দ্রুত পুনরুদ্ধার হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট এনবিআর থেকে বিএসইসিকে একটি চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন থেকে যারা ৫০ লাখ টাকা বা তার বেশি মূলধনী আয় করেছেন, তাদের আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত তথ্য পাঠাতে হবে। গত ১৪ সেপ্টেম্বর বিএসইসি সিকিউরিটিজ হাউজগুলোতে ওই চিঠির অনুলিপি পাঠিয়ে নির্ধারিত ছকে তথ্য পাঠানোর জন্য নির্দেশনা দেয়।
চিঠির বিষয়টি বুধবার বাজারে চাউর হয়। যার ফলে বুধবার থেকে টানা গত দুই দিন বাজারে পতন প্রবণতা চলছে। বুধবার ডিএসইর সূচক কমেছে ১৭ পয়েন্টের বেশি এবং বৃহস্পতিবার ৪২ পয়েন্টের বেশি। তবে এ সময়ে লেনদেন সামান্য কমলেও বিনিয়োগকারীরা বাজারে আস্থা ধরে রেখেছেন।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সমপ্ত অর্থবছরের শুরুর মাসে অর্থাৎ জুলাই মাসে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা যে পরিমাণ লোকসানের মুখে ছিলেন, গত ১১ মাসেও সেই লোকসান কাটিয়ে উঠতে পারেনি। সুতরাং ৫০ লাখ টাকার বেশি মুনাফা পাওয়া বিনিয়োগকারী খুঁজে পাওয়া খুবই মুস্কিল হবে। এছাড়া, ৫০ লাখ টাকা বেশি মুনাফ হলে বিনিয়োগকারীরা ট্যাক্স দিতে বরাবরই প্রস্তৃত।
এ বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, বিএসইসি চায় বিনিয়োগকারীরা সব সময় মুনাফায় থাকুক। বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করাই বিএসইসির প্রধানতম লক্ষ্য। তিনি বলেন, এটি এনবিআর-এর চিঠি। নিয়ম মোতাবেক বিএসইসি সংশ্লিষ্টদের কাছে প্রেরণ করেছে। এতে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এই চিঠিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ