ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
উত্থানের দিনেও ব্যাংক খাতে হতাশার চিত্র
হাসান মাহমুদ ফারাবী:
সিনিয়র রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: টানা দরপতন কাটিয়ে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। গতকালের উত্থানের ধারা আজও (২৪ সেপ্টেম্বর) সেই ধারা বজায় রয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। বাজারের এই ইতিবাচক পরিস্থিতিতে-ও বিনিয়োগকারীদের হতাশ করেছে ব্যাংক খাতের চিত্র।
ডিএসইর বাজার পর্যালোচনায় অনুযায়ী, আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮৯টির দর বেড়েছে, দর কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির। বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বাড়া সত্বেও ব্যাংক খাতে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংক রয়েছে। যার মধ্যে আজ ডিএসইতে দর বেড়েছে মাত্র ১২টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির।
ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের। সর্বনিম্ন দরেও এই দুই ব্যাংকের শেয়ারে ক্রেতা সঙ্কটে হল্টেড হতে দেখা গেছে। গত ৩ কার্যদিবস ধরেই এই দুই ব্যাংকের ক্রেতা সঙ্কট চরমে রয়েছে।
ব্যাংক দুটি মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে গ্লোবাল ইসলামী ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৪০ পয়সায়।
ইউনিয়ন ব্যাংকের শেয়ার দর ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৫০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে সোস্যাল ইসলামী ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ২০ পয়সা বা ৬.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ১০ পয়সায়।
এদিকে, ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রূপালী ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৪০ পয়সা বা ১.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ১০ পয়সা। দিনশেষে ব্যাংকটির মোট ১ কোটি ৩২ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
উল্লেখ্য, আজ ডিএসইতে ব্যাংক খাতে ৫০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৮.৯৪ শতাংশ। আর লেনদেন আগের দিনের তুলনায় ২ কোটি ৬১ লাখ টাকার লেনদেন বেড়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের