ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনিয়োগকারীদের নি:স্ব করছে ‘জেড’-এর যেসব শেয়ার
হাসান মাহমুদ ফারাবী:
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: দেশের শেয়ারবাজারে ২০১০ সালের মহাধসের কারণে পুঁজি হারিয়ে নি:স্ব হয়েছে অসংখ্য বিনিয়োগকারী। পুঁজি হারিয়ে অনেক বিনিয়োগকারী আত্মহত্যা ও হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। পুঁজি হারিয়ে অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার থেকে বেরিয়ে গেলেও নতুন করে আরও অনেক বিনিয়োগকারীর আগমন ঘটেছে। সাবেক সরকারের আমলে ১৫ বছরে নতজানু নীতির কারণে বাজার স্বাভাবিক পর্যায়ে আসেনি।
গত বছর ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর বর্তমান সরকার দায়িত্বভার গ্রহণ করে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ইতিবাচক সিদ্ধান্তের ফলে বছরের শুরু থেকে বাজার স্থিতিশীলতার পথে ফিরতে শুরু করে। গত আগস্ট মাসের শেষদিক পর্যন্ত বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকই ছিল। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডর এক চিঠিকে কেন্দ্র করে হঠাৎ ছন্দপতন ঘটে লেনদেন ও সূচকে। যদিও আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাজার। তবে বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের নি:স্ব করছে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলোর শেয়ার দর ধারাবাহিকভাবে কমে তলানীতে নেমে এসেছে এবং ক্রেতা সঙ্কট চরম পর্যায়ে পৌছেছে। প্রায় প্রতিদিনই শেয়ারগুলোর দর কমছে এবং ক্রেতা সঙ্কটে পড়ছে।
আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে যেখানে দেশের প্রধান শেয়ারবাজারে সুচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে, সেখানে ‘জেড’ ক্যটাগরির কোম্পানির দর উল্লেখযোগ্য হারে কমেছে। দর কমার প্রথম ১০টিই ছিল ‘জেড’ ক্যাটাগরির। এছাড়া এদিন সর্বনিম্ন দরেও ক্রেতা পাওয়া যায়নি ‘জেড’ ক্যাটাগরির ৯ কোম্পানির শেয়ারে। যে কারণে ক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো।
ডিএসইর বাজার পর্যালোচনা অনুযায়ী হল্টেড কোম্পানি ৯টি হলো- রিজেন্ট টেক্সটাইল, সুহ্নদ ইন্ডাস্ট্রিজ, প্রাইম ফাইন্যান্স, তুংহাই নিটিং, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে রিজেন্ট টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির দর ৩০ পয়সা বা ৯.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকা ৮০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে সুরিদ ইন্ডাস্ট্রিজের। আজ ডিএসইতে কোম্পানিটির দর ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ টাকা ৯০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ প্রাইম ফাইন্যান্সের দর ২০ পয়সা বা ৯.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকায়।
অন্য ৬ কোম্পানির মধ্যে- তুংহাই নিটিংয়ের ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, পিপলস লিজিংয়ের ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ এবং ইউনিয়ন ব্যাংকের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ২ টাকা, ১ টাকা ১০ পয়সা, ১ টাকা ১০ পয়সা, ১ টাকা ৩০ পয়সা, ১ টাকা ৪০ পয়সা এবং ১ টাকা ৫০ পয়সায়।
বাজার সংশ্লিষ্টদের মতে, পুঁজির নিরাপত্তা এবং মুনাফা করতে চাইলে বিনিয়োগকারীদের উচিত দুর্বল কোম্পানির শেয়ার এড়িয়ে ভাল মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করা। বিনিয়োগ করার আগে সংশ্লিষ্ট কোম্পানিটির প্রোফাইল ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। গুজবের ভিত্তিতে কোনো শেয়ার বিনিয়োগ না করারই উত্তম। বিনিয়োগের পূর্বে কোম্পানিটির সবকিছু ভালভাবে যাচাই-বাছাই করতে হবে। তা-না হলে বিনিয়োগকৃত পুঁজি থেকে মুনাফার বদলে লোকসান হওয়ার সম্ভাবনাই বেশি।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?