ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
পাঁচ খাতের শেয়ারে শতভাগ সফলতার ছোঁয়া
নিজস্ব প্রতিবেদক : আজ (২৪ সেপ্টেম্বর) শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। বাজারের এই উত্থানের মধ্যে ৫ খাতের শতভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। খাতগুলো হলো- সিমেন্ট, পাট, টেলিকমিউনিকেশন, ভ্রমণ ও ও অবকাশ এবং তথ্য প্রযুক্তি। ডিএসইর বাজার পর্যালোচন্যয় এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে তথ্য প্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইনটেক লিমিটেডের। এদিন কোম্পানিটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৬০ পয়সায়, যে কারণে কোম্পানিটি আজ বিক্রেতা সঙ্কটে পড়ে হল্টেড হয়েছে। আজ দিনশেষে এখাতে টাকার অংকে ৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিমেন্ট খাতে লেনদেন হওয়া ৬টি কোম্পানির মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে লাফার্জহোলসিমের। আজ ডিএসইতে কোম্পানিটির ১ টাকা ৬০ পয়সা বা ৩.০৪ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৫৪ টাকা ২০ পয়সায়। দিনশেষে এখাতে টাকার অংকে ৩ কোটি ৮০ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ভ্রমণ ও অবকাশ খাতে লেনদেন হওয়া ৪টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বেস্ট হোল্ডিংসের। আজ ডিএসইতে কোম্পানিটির দর ৫০ পয়সা বা ২.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকায়। দিনশেষে এখাতে টাকার অংকে ৮ কোটি ৬ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পাট খাতে লেনদেন হওয়া ৩টি মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে নর্দার্ন জুটের। আজ ডিএসইতে কোম্পানিটির ১ টাকা ২০ পয়সা বা ১.২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০০ টাকা ৩০ পয়সায়। দিনশেষে এখাতে টাকার অংকে ২ কোটি ৬০ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
টেলিকমিউনিকেশন খাতে লেনদেন হওয়া ৩টি কোম্পানির মধ্যে রবি আজিয়েটার। আজ ডিএসইতে কোম্পানিটির দর ৪০ পয়সা বা ১.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯ টাকা ৬০ পয়সায়। দিনশেষে এখাতে টাকার অংকে ৯ কোটি ৫১ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মামুন/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য