ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে মুডিসের সতর্কবার্তা
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: বাংলাদেশের ব্যাংক খাত এখন ঝুঁকির পাদপীঠে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিস সম্প্রতি সতর্ক করে বলেছে, কেন্দ্রীয় ব্যাংকের খেলাপি ঋণ নবায়নের নতুন সুবিধা সাময়িক শান্তি এনে দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে ব্যাংকের জন্য ঝুঁকি বাড়াবে।
নতুন নীতির আওতায় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ১০ বছরের মেয়াদে খেলাপি ঋণ নবায়ন করতে পারবে। সাথে দু’বছরের গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে এবং আদালতে মামলা থাকলেও তা স্থগিত রাখা যাবে।
মুডিসের মতে, এই শিথিলতার ফলে ঋণগ্রহীতাদের প্রকৃত অর্থে পরিশোধের ক্ষমতা যাচাই করা বিলম্বিত হবে। ব্যাংকগুলোর চাপ সাময়িকভাবে কমলেও দীর্ঘমেয়াদে ঋণ আদায় প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা বলছেন, ২০২২ সালের অভিজ্ঞতা দেখিয়েছে, এই ধরনের সুবিধা কোনো দীর্ঘমেয়াদী সুফল দেয়নি।
মুডিস আরও সতর্ক করে জানিয়েছে, খেলাপি ঋণ নবায়নের পর ৯০ দিনের মধ্যে মামলা প্রত্যাহার এবং ২ শতাংশ ডাউন পেমেন্টের প্রক্রিয়া কৃত্রিমভাবে ঋণ স্থিতিশীল দেখাতে পারে। তবে প্রকৃতপক্ষে ঋণের সংস্কৃতি আরও ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত হবে।
অর্থনীতিবিদরা বলছেন, এই নীতি ব্যাংকের ঝুঁকি বাড়াচ্ছে, কারণ দেশের ব্যাংক খাতের অনাদায়ী ঋণের হার ২০২৪ সালে মোট বিতরণকৃত ঋণের ১১.১ শতাংশ থেকে ২০২৫ সালের মার্চে ২৪.১ শতাংশে পৌঁছে গেছে। ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে ব্যাংকগুলোর মূলধন মাত্র ৩.১ শতাংশ, যা প্রয়োজনীয় ১০ শতাংশের অনেক নিচে।
যদিও মুডিস তিনটি ব্যাংক – ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক – তুলনামূলকভাবে স্থিতিশীল বলে উল্লেখ করেছে, তবে সার্বিকভাবে দেশের ব্যাংক খাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের