ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা একযোগে ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ৩৭ জন ভর্তিচ্ছু।
ভর্তি পরীক্ষা চলাকালে সকাল সাড়ে ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি দেশের ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো—
রাজশাহী বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট)
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর