ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দেশের রিজার্ভ বেড়ে ৩১.৮৯ বিলিয়ন ডলার
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতির জন্য স্বস্তির খবর, আবারও বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট (গ্রস) রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৮৯ বিলিয়ন বা ৩ হাজার ১৮৯ কোটি ডলারে।
বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যমতে, ১০ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৮৯০ দশমিক ০৭ মিলিয়ন ডলার (৩১.৮৯ বিলিয়ন)। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন ২৭ হাজার ২২৪ দশমিক ৪২ মিলিয়ন ডলার বা ২৭ দশমিক ২২ বিলিয়ন ডলার।
এর আগে মাসের শুরুতে অর্থাৎ গত ১ ডিসেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র ১০ দিনের ব্যবধানে রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
উল্লেখ্য, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত