ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
সরকার ফারাবী: বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে রোমাঞ্চকর খবর হলো ‘এএফবি ল্যাটিন বাংলা সুপার কাপ ২০২৫’ (AFB Latin-Bangla Super Cup)-এর ফাইনাল ম্যাচের সময়সূচি প্রকাশ। যুব ফুটবলারদের নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টের শেষ দিনে মুখোমুখি হতে চলেছে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ব্রাজিলের সাও বার্নার্ডো এবং আর্জেন্টিনার অ্যাথলেটিকো চালোন।
ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে, কারণ এই ম্যাচ শুধু খেলার জন্য নয়, বরং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা হিসেবেও খ্যাতি অর্জন করবে।
ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে ও কোথায়
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর, ২০২৫ তারিখে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে (ঢাকা জাতীয় স্টেডিয়াম)।
পুরো টুর্নামেন্টের সময়সূচি
৫ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ব্রাজিল (সাও বার্নার্ডো)
৮ ডিসেম্বর: বাংলাদেশ বনাম আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চালোন)
১১ ডিসেম্বর: আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চালোন) বনাম ব্রাজিল (সাও বার্নার্ডো)
প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়, যা দর্শকরা সরাসরি উপভোগ করতে পারবেন।
কিংবদন্তিদের আগমন ও বিশেষ আকর্ষণ
ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু (Cafu) এবং আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লডিও কেনিজিয়া (Claudio Caniggia)। আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জন ভাগ্যবান দর্শক এই কিংবদন্তিদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, উদ্বোধনী দিনে মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নগর বাউল জেমস, যা টুর্নামেন্টকে আরও রঙিন করেছে।
সরাসরি দেখবেন যেভাবে
ওয়েবসাইট:ডুয়া নিউজ - এই ওয়েবসাইটে কম এমবি খরচে নিরবচ্ছিন্ন হাই-কোয়ালিটি লাইভ স্ট্রিমিং-এর সুবিধা পাওয়া যাবে।
ফেসবুক পেজ: AF Boxing Promotion।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)