ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
দেশের রিজার্ভ বেড়ে ৩১.৮৯ বিলিয়ন ডলার
নিজস্ব প্রতিবেদক:দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার আরও সমৃদ্ধ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১৮৯০ দশমিক ০৭ মিলিয়ন ডলার, অর্থাৎ ৩১ দশমিক ৮৯ বিলিয়ন ডলার।
বুধবার (১০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১০ ডিসেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১৮৯০ দশমিক ০৭ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ড বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৭২২৪ দশমিক ৪২ মিলিয়ন ডলার হিসাব করা হয়েছে।
এর আগে ১ ডিসেম্বর গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১২০৫ দশমিক ৬৪ মিলিয়ন ডলার এবং আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৬৫১০ দশমিক ৬৪ মিলিয়ন ডলার।
নিট রিজার্ভ গণনায় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করা হয়। এ কাঠামো অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে যে অঙ্ক পাওয়া যায়, সেটিই প্রকৃত বা নিট রিজার্ভ হিসেবে বিবেচিত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ