ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোববার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রোববার দুপুরের পর প্রকাশ হতে পারে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানান।
অধ্যাপক নাজমুল হোসেন বলেন, বুয়েট এবং ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। “অনেক খাতা দেখার কাজ করতে হচ্ছে। আগামীকাল দুপুরের পর ফল প্রকাশ করতে পারব বলে আমরা আশাবাদী,” তিনি বলেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র এবং ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর জানিয়েছেন, পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অধ্যাপক মাতুব্বর বলেন, “সার্বিকভাবে ভর্তি পরীক্ষা সুষ্ঠু হয়েছে। পরীক্ষায় ৯৮.২২ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন, অনুপস্থিতির হার ১.৭৮ শতাংশ। ভর্তি পরীক্ষার ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে।”
উল্লেখ্য, সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ১৩,০৫১টি। সরকারি মেডিকেল কলেজে ৫,১০০টি এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে ৬,০০১টি এবং ডেন্টাল কলেজে ১,৪০৫টি আসন বরাদ্দ রয়েছে।
এ বছর মোট আবেদনকারী ১,২২,৬৩২ জন। এর মধ্যে ৪৯,০২৮ জন ছেলে এবং ৭৩,৬০৪ জন মেয়ে আবেদন করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ