ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
সরকার ফারাবী: ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতা ‘ল্যাটিন-বাংলা সুপার কাপ’-এ এবার মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই ঐতিহ্যবাহী শক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব দল। তরুণ ফুটবলারদের চমকপ্রদ পারফরম্যান্সে টুর্নামেন্টের শুরু থেকেই জমে উঠেছে লড়াই, আর সমর্থকরা অপেক্ষায় রয়েছে শীর্ষ সংঘর্ষের সেই মাহেন্দ্রক্ষণে।
ম্যাচের তারিখ ও সময়
সরকারি সূচি অনুযায়ী ব্রাজিলের সাও বার্নার্ডো ফুটবল ক্লাব ও আর্জেন্টিনার অ্যাথলেটিকো চালোন ফুটবল ক্লাব মুখোমুখি হবে ১১ ডিসেম্বর ২০২৫।ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবং শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
টুর্নামেন্টের সম্পূর্ণ সময়সূচি
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে একই ভেন্যুতে এবং একই সময়ে সন্ধ্যা ৭টায়।
সূচিটি হলো-
৫ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ব্রাজিল (সাও বার্নার্ডো)
৮ ডিসেম্বর: বাংলাদেশ বনাম আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চালোন)
১১ ডিসেম্বর: আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চালোন) বনাম ব্রাজিল (সাও বার্নার্ডো)
বিশেষ অতিথি ও অতিরিক্ত আয়োজন
শেষ দিনের ম্যাচকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে, কারণ মাঠে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ফুটবলের দুই কিংবদন্তি-
ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা কাফু এবং আর্জেন্টিনার সাবেক তারকা স্ট্রাইকার ক্লডিও কেনিজিয়া।
দর্শকদের জন্য থাকছে বাড়তি চমক: প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জন ভক্ত পাবেন এই দুই তারকার সঙ্গে সাক্ষাতের সুযোগ।উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশনা করে দর্শকদের মাতিয়েছে জনপ্রিয় গায়ক নগর বাউল জেমস।
লাইভ দেখবেন যেভাবে
ম্যাচের প্রতিটি আপডেট ও লাইভ স্ট্রিম পাওয়া যাবে আমাদের এই ওয়েবসাইটেই।
তাছাড়া ফেসবুকে "Brazil vs Argentina live match today" লিখে সার্চ করলেও লাইভ দেখতে পারবেন।
এছাড়া টি স্পোর্টস (T Sports) চ্যানেল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?