ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নাহিদ রানার আগুনে পুড়ল পাকিস্তান, সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড
স্পোর্টস ডেস্ক: মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাধারণত স্পিনাররাই রাজত্ব করেন। কিন্তু সেই স্পিন স্বর্গে আজ গতির ঝড় তুলে পাকিস্তানকে লণ্ডভণ্ড করে দিলেন তরুণ তুর্কি নাহিদ রানা। তাঁর ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের (ফাইফার) ওপর ভর করে ১১৪ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের বিপক্ষে এটিই পাকিস্তানের সর্বনিম্ন সংগ্রহ।
বুধবার (১১ মার্চ) টস হেরে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের তোপে পড়ে শুরু থেকেই দিশেহারা ছিল রিজওয়ান-সালমানরা। ৩০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে মাত্র ২৪ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন নাহিদ রানা।
ইনিংসের শুরুতে তাসকিন ও মুস্তাফিজ মিতব্যয়ী বোলিং করলেও ব্রেকথ্রু পাচ্ছিলেন না। ৪১ রানের উদ্বোধনী জুটি ভাঙতে সপ্তম ওভারে মিরাজ নিজে আক্রমণে এলেও কাজ হয়নি। এরপর দশম ওভারে তাসকিনকে সরিয়ে নাহিদ রানাকে আক্রমণে আনেন অধিনায়ক। প্রথম ওভারের শেষ বলেই ওপেনার সাহিবজাদা ফারহানকে (২৭) আউট করে উৎসবের শুরু করেন নাহিদ।
এরপর শুরু হয় নাহিদ রানার অতিমানবীয় স্পেল। নিজের পরের ৪ ওভারের প্রতিটিতেই তিনি উইকেটের দেখা পান। একে একে শ্যামল হোসাইন, মাজ সাদাকাত এবং পাকিস্তানের দুই স্তম্ভ মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগাকে সাজঘরে ফেরান তিনি। তাঁর গতি আর বাউন্সে টপ ও মিডল অর্ডার হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় পাকিস্তান।
নাহিদের গতির ঝড়ের পর পাকিস্তানের টেল-এন্ডারদের ছেঁটে ফেলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১৯তম ওভারে আব্দুল সামাদকে আউট করার পর ২৩তম ওভারে একই সাথে হোসাইন তালাত ও শাহিন শাহ আফ্রিদিকে বিদায় করেন তিনি। মাঝে দ্বিতীয় স্পেলে ফিরে তাসকিন আহমেদ তুলে নেন মোহাম্মদ ওয়াসিমের উইকেট। ফলে ৮২ রানেই ৯ উইকেট হারিয়ে ১০০-র নিচে অলআউট হওয়ার লজ্জার মুখে পড়ে পাকিস্তান।
লজ্জাজনক রেকর্ডের হাত থেকে দলকে বাঁচাতে শেষ উইকেটে আবরার আহমেদকে নিয়ে ৩২ রানের জুটি গড়েন ফাহিম আশরাফ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান আসে তাঁর ব্যাট থেকে। শেষ পর্যন্ত মুস্তাফিজের বলে ফাহিম আউট হলে ১১৪ রানেই থামে পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্যমাত্রা মাত্র ১১৫ রান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)