ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য ডিজিটাল লটারির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার পর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারি প্রক্রিয়ার আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এতে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
অনুষ্ঠান শেষে ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হবে। এরপর প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী ও অভিভাবকরা ভর্তির নির্ধারিত লিংক (https://gsa.teletalk.com.bd) থেকে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন।
জানা গেছে, কেন্দ্রীয় ডিজিটাল লটারির মাধ্যমে সারা দেশের ৪ হাজার ৪৮টি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মাধ্যমে আগামী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে সমতা, স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরাসরি দেখতেএখানে ক্লিক করুন
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের
- হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল