ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
হাদির ওপর হামলার প্রতিবাদে জবিতে ছাত্রীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে হল থেকে বেরিয়ে ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে বিশ্বজিৎ চত্ত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা 'উই ওয়ান্ট জাস্টিস', 'তুমি কে? আমি কে?' ওসমান হাদি ওসমান হাদি', 'সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও ঘুড়িয়ে দাও'সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ছাত্র ফন্ট নেত্রী খাদিজাতুল কুবরা বলেন, ওসমান হাদীর ওপর যে গুলি হল এই হামলার বিচার হবে কিনা জানিনা। আমরা চাই এর একটা তদন্ত হোক, বিচার হোক। আমাদের মতাদর্শ আলাদা থাকতে পারে কিন্তু আমরা এই জায়গায় এক। এই হামলা তো আমার ওপরেও হতে পারতো।
এ সময় জান্নাতুল উর্মি তারিন নামে প্রাণীবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী বলেন, হাদি ভাই আজ প্রকাশ্যে হামলার শিকার হল। আমরা চাই বিশেষ ট্রাইবুনাল গঠন করে হাদি ভাইয়ের উপর হামলাকারীর বিচার হোক।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর